
‘আমারে দেইখ্যা কী মনে অয় আমার বয়স ৪৫ বছর? আমার বয়ষ ৭০ ছুই ছুই। আর আমার মাইয়াডার বয়সই ৫০ বছর। আর আমারে আইডি কার্ডে দিয়া রাখছে ৪৫ বছর। বয়স কমের লাইগ্যা কোনো সরকারি সুবিদা পাইনা। কার্ডের বয়স অনুযায়ী আমার মাইয়া আমার চাইয়া ৫ বছরের বড়। এ আইডি কার্ড দিয়ে কোনো কাজ করবার পাইনা, পরিষদে গেছি বয়স কমের লাইগা বয়স্ক ভাতার কার্ড অইনা। বয়স ঠিক করবার লাইগা বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরে আমি এখন নিরুপায়।’
জাতীয় পরিচয়পত্রে বয়সের গরমিলে ভোগান্তিতে পড়ে আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের নিজধারা গ্রামের বাসিন্দা মো. আব্দুল জলিল।
আব্দুল জলিলের পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র ঘেটে জানা গেছে, আব্দুল জলিলের জাতীয় পরিচয়পত্রে তাঁর জন্মসাল দেখানো হয়েছে ১৯৭৭ সালের ২ এপ্রিল। অথচ ১৯৭২ সালের ২ ফেব্রয়ারিতে তাঁর বড় মেয়ে মলোদা খাতুনের জন্ম। এ হিসাবে দেখা যায় বাবার পাঁচ বছর আগে মেয়ের জন্ম হয়েছে। বাবা ও মেয়ের বয়সের পার্থক্য রয়েছে ৫ বছরের।
দুই মাস আগে উপজেলায় বয়স্ক ভাতার অনলাইন সার্ভিস চালু হয়। সে সময় আব্দুল জলিল নিজের নাম এন্ট্রি করতে গেলে বয়স কমের বিষয়টি ধরা পড়ে।
আব্দুল জলিল জানান, বয়সের হেরফেরে বিপাকে পড়েছেন তিনি। সংশোধন করতে গিয়ে নানা কাগজপত্র জমা দেওয়া দিয়েও সংশোধন হয়নি। এজন্য সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় কোনো ভাতার কার্ড করতে পারেননি।
তাঁর মেয়ে মলোদা খাতুন বলেন, ‘আমার বাবার বয়স আইডি কার্ডে কম দেওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাবার বয়সী যারা তাঁরা সবাই সরকারি ভাতা পাচ্ছেন, আমার বাবা তা পাচ্ছেন না। সংশোধন করলে বিরাট উপকার হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে ধারা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ জানান, জলিলের জাতীয় পরিচয়পত্রে বয়সের ভুল বিষয়য়ে তিনি অবগত রয়েছেন। বয়স জটিলতায় তাঁর বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া সম্ভব হচ্ছে না। সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় কিছু করা যাচ্ছে না।
এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাজিবুল করিম জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। সংশোধনের আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে