
গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৬ জন গবেষক। শুক্রবার বেলা ১১টার দিকে বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতির বার্ষিক ভার্চুয়াল কর্মশালার উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানেই গবেষণার এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির মোট ১৬ জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়।
প্রতিবছরের ন্যায় গবেষণা কর্মশালাটির এবারেরও প্রতিপাদ্য বিষয় ‘উন্নত ভবিষ্যতের পথে টেকসই ও অভিযোজিত কৃষি’।
পুরস্কারপ্রাপ্ত গবেষকেরা হলেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলিম, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সালেহা খান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম জি মোস্তফা আমিন, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হান্নান, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাভলু মজুমদার, কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রুস্তম আলী এবং একোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার হাশেম।
এ ছাড়া কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৪ উদ্যোক্তাকে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২২ ’-এ ভূষিত করা হয়। সমন্বিত কৃষি খামার ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখার জন্য শেরপুর সদরের কৃষক মো. হযরত আলী, মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য ময়মনসিংহ সদরের কৃষক এ এক এমৎ নুরুল হক, পোলট্রি শিল্পে বিশেষ অবদান রাখার জন্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃষক হারুন-অর-রশিদ এবং ডেইরি শিল্পে বিশেষ অবদান রাখার জন্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃষক মো. সুরুজ্জামান সুরুজ ওই পুরস্কার পান।
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামছুল আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা ড. এফ এইচ আনসারী। কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কর্মশালাটির সঞ্চালনা করেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম মমিনুল ইসলাম।
এ সময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, শিক্ষকদের গবেষণা ও রিসার্চ পাবলিকেশনে বাকৃবি পরিবার সব সময় পাশে থাকবে। এ বছর গবেষণার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে, প্রয়োজনে সামনের বছর আরও বাড়ানো হবে। আমাদের গবেষণাগুলোতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি যথেষ্ট সহযোগিতা ও আন্তরিকতা দেখায়। আমরা চাই দক্ষিণ এশিয়ার কৃষিসংশ্লিষ্ট গবেষণায় বাকৃবি সবার চেয়ে এগিয়ে থাকুক।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে