
ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় থাকেন। স্ত্রী সোহেলী স্বামীর বাড়িতে থাকেন। রমজান আলীর চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে সম্পর্কে জড়ান সোহেলী আক্তার। চার-পাঁচ দিন আগে সোহেলী আক্তার ও সাদ্দামের সম্পর্ক দেখে ফেলেন সাদ্দামের ভাতিজা ইকবাল। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সাদ্দাম ও ইকবালের মধ্যে বিরোধ তৈরি হয়।
ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকের নিচে আঘাত করেন। ইকবাল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আহত হন আরও তিনজন। চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ‘পরকীয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড—এমনটি জানতে পেরেছে পুলিশ। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মরদেহ উদ্ধার করেছি। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে