Ajker Patrika

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

ঈদের ১১ দিন পরও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তার নগদ ১০ লাখ টাকাসহ শাড়ি-লুঙ্গি বিতরণ না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার সর্বত্র চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেশের প্রতিটি সংসদীয় আসনে ১০ লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে আসনপ্রতি ৭০০ শাড়ি, ১০০ থ্রি-পিস ও ৫০টি হাজি রুমাল বিতরণের জন্য দেওয়া হয়।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের অনুকূলে এসব মানবিক সহায়তা এলেও এখনো বিতরণ করা হয়নি বলে জানা গেছে।

জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১০ লাখ টাকা, শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের অনুকূলে এসেছে। তবে আমার জানামতে, এসব ঈদের আগে বিতরণের কথা থাকলেও এখনো হয়নি।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, ‘এগুলো ঈদের আগে বিতরণ করার কথা ছিল। কিন্তু আমরা বিষয়টি জানার আগে ব্যাংক বন্ধ হয়ে যায়। যে কারণে ঈদের আগে বিতরণ করতে পারিনি। গতকাল (মঙ্গলবার) শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল তোলা হয়েছে। আমরা তালিকা করেছি। বৃহস্পতিবার এগুলো বিতরণ করা হবে।’

এ বিষয়ে কথা বলতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জুয়েল মিয়া বলেন, ‘স্যার (প্রতিমন্ত্রী মহোদয়) সংসদ অধিবেশনে আছেন। তাই উনার ফোন বন্ধ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত