
ময়মনসিংহের হালুয়াঘাটে গারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে অন্তত ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী আচকিপাড়া এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্নেল মেহেদি হাসান বলেন জানান, ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচারের চেষ্টার খবর পেয়ে বিজিবির টহল দল আচকিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অন্তত ৯ হাজার ৬০০টি বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি ওষুধগুলো ক্যাম্পে নিয়ে আসে। জব্দ করা এসব ওষুধের বাজারমূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান আরও বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সদাজাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালপত্র এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে