
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলি করার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকেরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলি করার ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। তবে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে