
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে পুরোনোদেরই জয়জয়কার। এ নির্বাচনে মেয়র পদে পাঁচ, ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪৯ ও ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সাধারণ ভোটাররা বেশির ভাগ ক্ষেত্রে পুরোনো কাউন্সিলরের প্রতিই আস্থা রেখেছেন।
নগরীর ১২৮টি ভোটকেন্দ্রে গত শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। সাধারণ ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমএ) মাধ্যমে ভোট দেন। পরে রাত ১১টার দিকে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।
ঘোষিত ফল অনুযায়ী সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আসাদুজ্জামান বাবু, ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গোলাম রফিক দুদু, ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শরীফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিয়াজ মোর্শেদ, ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আসিফ হোসেন ডন, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফারুক হাসান, ৯ নম্বর ওয়ার্ডের প্রথমবারের মতো আল মাসুদ, ১০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তাজুল আলম ও ১১ নম্বর ওয়ার্ডের ফরহাদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
আরও জয়ী হয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনিছুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ডের হানিফ সরকার স্বপন, ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফজলুল হক, ১৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাহবুব আলম হেলাল, ১৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান, ১৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কামাল খান, ১৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান হবি, ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্বাস আলী মণ্ডল, ২০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সিরাজুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের ইশতিয়াক হোসেন ও ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোস্তফা কামাল।
সেই সঙ্গে ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু, ২৪ নম্বর ওয়ার্ডের আসলাম হোসেন, ২৫ নম্বর ওয়ার্ডের উমর ফারুক সাবাস, ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শামছুল হক লিটন, ২৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৯ নম্বর ওয়ার্ডের প্রথমবারের মতো রাশেদুজ্জামান, ৩০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবুল বাশার, ৩১ নম্বর ওয়ার্ডের প্রথমবার সেলিম উদ্দিন, ৩২ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিক প্রথমবার ও ৩৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহজাহান জয় পান।
এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয়ীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের আকিকুন নাহার, ২ নম্বর ওয়ার্ডের খোদেজা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হামিদা পারভীন, ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রোকশানা শিরীন ও ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রোকেয়া হোসেন।
আরও জয় পেয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের প্রথমবার খালেদা বেগম, ৭ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন হেপী, ৮ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন, ৯ নম্বর ওয়ার্ডের রিনা আক্তার, ১০ নম্বর ওয়ার্ডের মোছা. হামিদা ও ১১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফারজানা ববি কাকলী।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
২ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে