
অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত চারটি স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের জন্য নোটিশ টানিয়ে দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে এসব স্থাপনা পরিদর্শন শেষে সিটি করপোরেশনের প্রশাসক নোটিশ টানানোর নির্দেশনা দেন।
সিটি করপোরেশনের তথ্যমতে, অবৈধভাবে নির্মিত এসব স্থাপনা অপসারণ ও পার্কিংয়ের স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার না করার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ভবনমালিকেরা নির্দেশনা অমান্য করায় এবার ভবনের সামনে নোটিশ টানানো হয়েছে।
জানা গেছে, নগরের নতুন বাজার টপটেন ভবন ২০১৪ সালে তৎকালীন ময়মনসিংহ পৌরসভা থেকে বেজমেন্টসহ ১১ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়। কিন্তু পরে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে পার্কিংয়ের জায়গায় মার্কেট নির্মাণ করে তা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হচ্ছে, যা অনুমোদিত নকশার পরিপন্থী।
এ ছাড়া নগরীর চরপাড়া মাকরজানি খালের ওপর অবৈধভাবে নির্মিত বেসরকারি ইউনিয়ন হাসপাতালের কিছু অংশ খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে। সেটি পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক সাত দিনের মধ্যে খালের ওপর পড়া অংশ অপসারণের নির্দেশ দেন।
মসিক প্রশাসক রোকন উজ্জামান সরকার বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নোটিশের পরও যদি সংশ্লিষ্ট ভবনমালিকেরা নির্দেশনা না মানেন, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবনের অবৈধ অতিরিক্ত অংশ ভেঙে দেওয়া হবে।
রোকন উজ্জামান সরকার আরও বলেন, ইউনিয়ন হাসপাতাল, গার্ডেন সিটি ও ইউনাইটেড গার্ডেন বিল্ডার্সের দুটি ভবনসহ মোট চারটি স্থাপনার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘সিটি করপোরেশনের সময়োপযোগী এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। সিটি করপোরেশনের কঠোর সিদ্ধান্তই পারে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে।’
মসিকের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস বলেন, ওই ভবনমালিকদের এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা উপেক্ষা করেন। তাই প্রশাসকের নির্দেশে এবার সরাসরি ভবনগুলোর সামনে অপসারণের নোটিশ টানানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে