
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠিয়ে দেওয়ায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
আজ রোববার সকাল ১০টা ৪৫ এর দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বসুন্ধরা পেপার মিলস সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম মো. সুজন। তিনি বসুন্ধরা পেপার মিলের শ্রমিক। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের মো. মোস্তাক আহমেদের ছেলে।
দুর্ঘটনায় আহতেরা হলেন—উপজেলার সাং-চর বাউশিয়ার আবু সালেহর ছেলে রুহুল আমিন (২৬), একই এলাকার রাসেলের মেয়ে মরিয়ম (৪৩), সাং-মাথাভাঙ্গা সর্ব থানার আমির হোসেনের ছেলে তারা মিয়া (৫৬)। আহত আরেক বাস যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তাঁরা স্থানীয় ভাবে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শী চা দোকানদার আব্দুর রাজ্জাক জানান, তিশা পরিবহনের একটি বাস সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আহত রোগীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গাড়িটির চালক পালিয়ে গেছে। বাসটি পুলিশ হেফাজত রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে