
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৪৮) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জিয়াউর রহমান ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরেই বসবাস করতেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সরকারি খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন জিয়াউর রহমান। কেউটখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করি। বর্তমানে তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং জিয়াউর রহমানের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে