
মুন্সিগঞ্জের গজারিয়ায় সালেহা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের ভাড়া বাসার বারান্দা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সালেহা বেগম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজড়াহাটি গ্রামের জামাদুল ইসলামের প্রথম স্ত্রী। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের মেয়ে আঁখি আক্তার বলেন, ‘প্রায় তিন বছর আগে আমি এবং আমার স্বামী আকরাম কাজের সন্ধানে গজারিয়া উপজেলায় চলে আসি। আমরা তেতৈতলা গ্রামে মৃত আরব আলী মাস্টারের ছেলে ডা. শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। এখানে আসার কিছুদিন পর খবর পেলাম আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পরিবারে ঝামেলা হতে থাকে এবং আমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।’
তিনি আরও বলেন, ‘প্রায় দুই বছর আগে আমি আমার মা এবং দুই ভাইকে আমাদের এখানে নিয়ে আসি। মা বাসায় থাকত, আর দুই ভাই স্থানীয় আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করত। গতকাল রাতে আমার দুই ভাই হাসান ও বিজয় কাজে ছিল। বাসায় আমি, আমার স্বামী এবং মা ছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা স্ট্যান্ডের সঙ্গে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের লোক এবং পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।’
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে