
হবিগঞ্জ ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৫০ লাখের বেশি টাকার ভারতীয় শাড়ি, মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি ৫৫)।
গতকাল রোববার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ৫৫ বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। এর বাজারমূল্য ১ লাখ ১০ হাজার টাকা। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, চার বোতল মদ এবং বিপুল দামি শাড়ি জব্দ করে। যার বাজারমূল্য ৪৯ লাখ ৪৩ হাজার টাকা।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাইসাইকেল জব্দ করে। এর বাজারমূল্য ২৬ হাজার টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি সব সময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে