মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার সরকার বাজার এলাকার রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরির থারমাল ওয়েল হিটার মেশিন রক্ষণাবেক্ষণের সময় ব্যাক ফায়ার করায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফ্যাক্টরির সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলায়। আহত ব্যক্তিরা হলেন বয়লারের হেলপার মো. আব্দুল হাকিম, ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি ও গোলাম রব্বানী।
রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেসিডেন্স ম্যানেজার শাকিল আহমেদ আজ বিকেলে বলেন, গতকাল রাতে ফ্যাক্টরিতে থার্মাল অয়েল হিটার মেশিন রক্ষণাবেক্ষণের সময় ব্যাকফায়ার করায় এ দুর্ঘটনা ঘটে। এতে ফ্যাক্টরির সহকারী ম্যানেজার মো. আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্য আহত তিনজন চিকিৎসাধীন।
বিষয়টি খতিয়ে দেখার জন্য চার সদস্যের কমিটি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের জন্য সার্বিক সহযোগিতা করা হবে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গতকাল রাতে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে মেশিন বিস্ফোরণে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে