
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্ত অগ্রাহ্য করে মৌলভীবাজার-৩ আসনে প্রার্থিতা প্রত্যাহার না করে লড়াইয়ে রয়ে গেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। আজ বুধবার তাঁকে দাঁড়িপাল্লা প্রতীকও দেওয়া হয়েছে। এ নিয়ে এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আহমদ বিলালসহ নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রতীক বরাদ্দের পর ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আহমদ বিলাল বলেন, ‘খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে তাঁরা চেষ্টা করছেন আব্দুল মন্নান নির্বাচনে না দাঁড়ানোর জন্য। এ বিষয়ে অন্যরা হাসাহাসি করছেন। আব্দুল মন্নান ভাই নির্বাচন করবেন বলে পরিশ্রম করেছেন। তবে জোট আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশাবাদী তিনি আমাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।’
প্রার্থিতা প্রত্যাহার না করার বিষয়ে জানতে জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের মোবাইল ফোনে যোগাযোগ করলে সৌরভ নামের একজন বলেন, মোবাইল ফোন আব্দুল মন্নানের কাছে নেই। তিনি চিন্তা করছেন নির্বাচন করবেন কি না।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কর্মী-সমর্থকেরা ঘিরে রাখায় জামায়াতের প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে দলীয় সূত্রে জানা যায়। বিকেলে দলীয়ভাবে জামায়াতের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করলেও রিটার্নিং কর্মকর্তা বিষয়টি আমলে নেননি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে