
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় তিন যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
চোরাকারবারি সন্দেহে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাঁদের আটক করে বিএসএফ।
আটক ব্যক্তিরা হলেন সোহাগ মিয়া (২৩), মাসুক রহমান মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২। তাঁরা শরীফপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
আটক যুবকদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সোহাগ, মাসুক ও সিপার আহমদ মাছ শিকার করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা এসে তাঁদের চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যান।
মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ তিনজনকে আটক করে নিয়ে যায়। আমরা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পে জানিয়েছি। তারা বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।’
শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনেছি রাতে তাঁরা মাছ শিকার করতে গিয়েছিলেন। পরে তাঁদের বিএসএফ এসে ধরে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়ার মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে