
ঢাকা-সিলেট রেলপথে এক দিনের জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা জরুরি তারবার্তার মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে উপবন এক্সপ্রেস ঢাকা যেতে পারেনি। যাত্রীদের সুবিধার জন্য বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে জানানো হয়েছে।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিটিও/ঢাকা কন্ট্রোলের প্রস্তাবের ভিত্তিতে রেলভবন থেকে বিশেষ ট্রেনটি পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, স্পেশাল এই ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, ঢাকা বিমানবন্দর স্টেশনে স্টপেজ শেষে কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধা বিবেচনায় স্পেশাল এই ট্রেনটি পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পূর্ব সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, শুধু এক দিনের জন্য স্পেশাল এই ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাবে। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। এ ছাড়া গত বুধবার তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে উপবন এক্সপ্রেস ঢাকা যেতে পারেনি। যাত্রীদের সুবিধার জন্য বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে