মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল সোমবার দুপুরে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিলেন দুই পর্যটক। পরে ৯৯৯-এ ফোন পেয়ে রাত ৯টার দিকে তাঁদের উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ। লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারকৃত দুই পর্যটক হলেন ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান (২৬)।
পর্যটকদের একজন ইয়ালিদুজ্জামান বলেন, ‘সোমবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে যাই। বনের ভেতরে যাওয়ার পর বের হওয়ার রাস্তা হারিয়ে ফেলি। লাউয়াছড়া বনের ভেতরে মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল না। অনেক কষ্ট করে বাড়িতে ফোন করি। পরে বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯-এ কল করার পর শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ আমাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। রাত সাড়ে ৮টার দিকে বনের ভেতরে পুলিশ ও স্থানীয় লোকজনকে পাই।’
শাহবাজ বিন আজমাত বলেন, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন অনেক ভয় পেয়ে যাই, কখন আবার বন্যপ্রাণী আক্রমণ করে বসে। পরে অন্ধকার হয়ে গেলে আমাদের উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের কাছে বিকেলে ৯৯৯-এ ফোন আসে—লাউয়াছড়া বনের ভেতর দুই পর্যটক পথ হারিয়ে ফেলেছেন। পরে আমরা তাঁদের রাত প্রায় ৯টার দিকে উদ্ধার করি।’
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, পথ হারিয়ে ফেলা দুজন ট্যুরিস্টকে রাতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার করেন।

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
১ ঘণ্টা আগে