মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী মারা যাওয়ার তিন ঘণ্টা পর স্বামীও মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
মারা যাওয়া দুজন হলেন উপজেলার রাউৎগাঁওয়ের ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম। ওয়ারিছ রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও রাউৎগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, রিনা কয়েক দিন আগে মেয়ের বাড়ি ভানুগাছে বেড়াতে যান। সেখানে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে গতকাল সোমবার মধ্যরাতে তিনি মারা যান। এমন অবস্থায় তিন ঘণ্টা পর ওয়ারিছ হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আজ বেলা সাড়ে ৩টার দিকে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে জানাজা শেষে রাউৎগাঁও কবরস্থানে পাশাপাশি কবরে দুজনকে দাফন করা হয়।
রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনু মিয়া বলেন, স্ত্রী মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে স্বামীও মারা গেছেন। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে