
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ঈদের সময় যাত্রীরা টিকিট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি। তাঁরা যে আশা নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করবে, সেমাই খাবে, সে আনন্দ তো এখানেই মাটি হয়ে গেল।’
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নিজ এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘মন্ত্রী (সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী) বলেছেন, অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। এত মানুষ ঢাকা ছেড়েছে। তাঁদের টাকা ফেরত দিতে তাঁদের পাবেন কীভাবে?’
সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি। দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তাহলে সারা দেশের মানুষ কিন্তু জুলাই যোদ্ধা। এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না।’
শফিকুর রহমান আরও বলেন, ‘সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের কণ্ঠে শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। যদি সরকার এটা করে, আমরা সরকারের সব ইতিবাচক কাজে সহযোগিতা করব, সমর্থন করব। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে, আমরা তার প্রতিবাদ করব, না মানলে প্রতিহত করব।’
শফিকুর রহমান আরও বলেন, ‘সরকার বিরোধীদলীয় নেতাকে যে বাড়ি দিয়েছে, সেই বাড়িতে থাকব না। এটি ব্যবহার করব দেশের প্রয়োজনে। সেখানে বিদেশি মেহমানদের নিয়ে কথা বলব। শুধু রাষ্ট্রের কাজে এটি ব্যবহার করা হবে।’
শুভেচ্ছা বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমির আনোয়ার হোসাইন খাঁন, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, জেলা নায়েবে আমির আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী প্রমুখ।

ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। চট্টগ্রামের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ। কিছু কিছু স্টেশন কেবল ডিজেল বিক্রি করছে। খুব কম স্টেশনই পেট্রল ও অকটেন বিক্রি করছে।
১ ঘণ্টা আগে
কুয়াকাটা সমুদ্রসৈকতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে নিরাপত্তা ও স্বস্তি নষ্ট হচ্ছে পর্যটকদের। এই অবস্থায় ভবিষ্যতে এ এলাকার পর্যটন খাতে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছেন অনেকে। তাই ‘নামমাত্র’ অভিযান নয়, বরং স্থায়ীভাবে সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করতে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যাটারি-টায়ারের দোকান থেকে গত রোববার রাতে নগদ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ব্যবসায়ী মো. শাহিন গতকাল সোমবার থানায় মামলা করতে গেলেও দুই দিনেও তা রেকর্ড হয়নি।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আওয়াল ও তাঁর সহযোগীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।
১ ঘণ্টা আগে