
মৌলভীবাজার জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ সমন্বিত অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে চৌমোহনা পয়েন্ট হয়ে এম সাইফুর রহমান সড়ক দিয়ে অগ্রসর হয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।
অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে ঝুলিয়ে রাখা অবৈধ পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয় এবং বিভিন্ন স্থানে মশকনিধন কার্যক্রমের অংশ হিসেবে স্প্রে করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন ড্রেন, নালা-নর্দমা এবং আবাসিক এলাকার আশপাশে জমে থাকা পানি অপসারণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে