
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক বিতরণ করেছেন। পরে তাদের হাতে লাগিয়ে দেওয়া হয় মেহেদি। শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জের খুশালপুর গ্রামে নিজ বাসভবনে এই আয়োজন করা হয়।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান চৌধুরী কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক বিতরণ করেন। পরে এমপির পরিবারের নারীরা পরম মমতায় শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন। অনুষ্ঠানটি কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে রূপ নেয় সুধী সমাবেশে।
শিশুদের এই আনন্দঘন মুহূর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মুজিব বলেন, সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে