
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ২টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রুদ্র তাঁতি কেজুরী ছড়া চা-বাগানের বাসিন্দা কমল তাঁতির ছেলে। কমল তাঁতি পেশায় একজন ট্রাক্টরচালক। রুদ্র শ্রীমঙ্গল র্যানার উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন ও স্বজনদের প্রচেষ্টায় ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী বলেন, রুদ্র তার বন্ধুদের সঙ্গে গোসল করতে ছড়ায় নেমেছিল। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে বাগানের লোকজন, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি করে। দীর্ঘ সময় পর ছড়ার পানির নিচ থেকে রুদ্রর মরদেহ উদ্ধার করা হয়।
রুদ্রের বাবা কমল তাঁতি বলেন, ‘কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, সে চোরাবালিতে আটকে গিয়ে আর উঠতে পারেনি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে