
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। রাতের আঁধারে বিভিন্ন স্থান থেকে নিয়ে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে শ্রীমঙ্গল উপজেলার পুটিয়াছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নির্দেশে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার লেবুর বাগানের ভেতরের একটি বালুরঘাট থেকে বালুভর্তি ট্রাক জব্দ করে শ্রীমঙ্গল থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা বাগানের মূল গেট বন্ধ করে ট্রাক রেখে পালিয়ে যায়। পরবর্তী সময় স্থানীয় লোকজনের সহায়তায় বাগানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, শ্রীমঙ্গলের পুটিয়াছড়া ছাড়াও বিভিন্ন ছড়া থেকে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি শুনেছি এ রকম একটি অভিযান করা হয়েছে। গতকাল রাতে আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে