
যান্ত্রিক ত্রুটির কারণে পারাবত এক্সপ্রেস ট্রেন প্রায় আড়াই ঘণ্টা ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে আটকে আছে। ট্রেনের কোচের লিংক লাইনে ত্রুটির কারণে পেছনের তিনটি বগিতে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ না থাকায় ট্রেন ছাড়তে পারছে না কর্তৃপক্ষ। মেরামতের কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ধরে ট্রেনের ভেতরে অপেক্ষা করতে গিয়ে বিরক্তি প্রকাশ করেছেন যাত্রীরা। অনেক যাত্রীকে ট্রেনের ভেতরে গরমে কষ্ট পেয়ে ব্যাগপত্র রেখে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রোববার বিকেল ৪টায় সিলেট থেকে ছেড়ে আসে। এটি সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল পৌঁছানোর কথা থাকলেও আসে ৬টা ৫০ মিনিটে। স্টেশনে পৌঁছানোর পর দেখা দেয় বিদ্যুতের সমস্যা।
ট্রেনের যাত্রী মায়া সায়মন আহমেদ বলেন, ‘ভীষণ অস্বস্তিকর অবস্থা। ট্রেনের ভেতর সব মালামাল রেখেছি, কিন্তু ফ্যান-এসি সব বন্ধ। বাইরে দাঁড়িয়ে থাকাও নিরাপদ না। রাতে কখন যে ঢাকা পৌঁছাব, কে জানে। বাসায় ফেরাটাও কষ্টকর হবে।’
রেলওয়ের শ্রীমঙ্গল স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন জানান, কোচে সমস্যা থাকায় ট্রেনটি সঠিক সময়ে ছাড়তে পারেনি। মেরামতের কাজ চলছে। যাত্রীদের নিয়মিত মাইকিং করে তথ্য জানানো হচ্ছে। যেহেতু ট্রেনটি এখনো স্টেশনে, তাই ঢাকায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে