মৌলভীবাজারে কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে তিনটি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ মোট সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, কুলাউড়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে পুলিশ পরিদর্শক অপরাধ শাখা, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালকে পুলিশ পরিদর্শক সদর সার্কেল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন তালুকদারকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্নাকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক দিলীপ কান্ত নাথকে পুলিশ পরিদর্শক (প্রশাসন) পুলিশ অফিসে, পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিনকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আব্দুল মালিককে জুড়ী থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে