
গত তিন সপ্তাহে মৌলভীবাজারে হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৮ জনের শরীরে হাম ও রুবেলা পজিটিভ পাওয়া গেছে।
আজ সোমবার মৌলভীবাজার সিভিল সার্জন সূত্র জানিয়েছে, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি ৪২৪টি শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৬ জনের হাম ও দুজনের রুবেলা শনাক্ত হয়েছে।
গত তিন সপ্তাহে শ্রীমঙ্গল, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশু মারা গেছে। মৃত শিশুদের মধ্যে একজনের বয়স এক বছর পাঁচ মাস এবং অন্য দুজনের বয়স ৯ মাস। শ্রীমঙ্গল ও কুলাউড়ায় যে দুটি বাচ্চা মারা গেছে, তারা সিলেটে বসবাস করে। স্থায়ী ঠিকানা মৌলভীবাজার হওয়ায় মৌলভীবাজারের হিসাবে এসেছে।
জেলা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সুপারভাইজার মো. আব্দুর রহমান বলেন, হামের সংক্রমণ রোধে জেলায় ২ লাখ ৪ হাজার ৯২৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব উপজেলায় হামের টিকা পৌঁছে গেছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, জেলায় হামের টিকা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে টিকাদান কর্মসূচির ৯৮ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। টিকা দেওয়ার পর তা দেহে পুরোপুরি কার্যকর হতে কমপক্ষে এক মাস সময় লাগবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে