
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাঁদের জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। সীমান্ত পেরিয়ে এসব নারী, পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আটক হওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং ৯টি শিশু রয়েছে।
ভারত থেকে আসা কয়েকজন দাবি করেছেন, তাঁরা সবাই বাংলাদেশি। অবৈধভাবে তাঁরা বিভিন্ন সময়ে ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাঁদের মুজিবনগরে সোনাপুর সীমান্তে নিয়ে আসে। সেখানে কাঁটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে আসতে বাধ্য করে বিএসএফ।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ১৯ জনই বাংলাদেশি বলে দাবি করেছেন। তবে তাঁদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় তাঁরা বাংলাদেশি কি না—তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এরা নীলফামারী, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশের কাছে দাবি করেছেন। তাঁদের দেওয়া পরিচয় যাচাই করার পর এ ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে