
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়াদের মধ্যে দুজন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে রসিকপুর গ্রামের ভৈরব নদের স্লুইসগেটের স্রোতের পানিতে তাঁরা নিখোঁজ হন। রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে, পিরোজপুর গ্রামে নিখোঁজ আরেকজনের মরদেহ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করা হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর হোসেন, তাঁর চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন এবং পিরোজপুর গ্রামের জল্লাদ হোসেনের ছেলে মাহবুব হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভৈরব নদের রসিকপুর স্লুইসগেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যায়। তানভীর ও কৌশিক সেখানে গোসল করার সময় কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভীর তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় দুজনই স্রোতের টানে তলিয়ে যায়। একইভাবে ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন পিরোজপুর গ্রামের মাহবুব হোসেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডল বলেন, স্থানীয় ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি আনা হয়। রাত পৌনে ৯টার দিকে স্লুইসগেটের অদূরে ভৈরব নদ থেকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় জানিয়েছেন, উদ্ধার করা তিনজনের মরদেহ পরিবারের সম্মতিতে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় মেহেরপুর সদর ও মুজিবনগর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে