
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে অবৈধ পুশ ইন প্রতিরোধে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ভারত সীমান্তের কাঁটাতারের গেট ব্যবহার করে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। তবে এসব চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নিয়ে প্রতিহত করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রাত-দিন পাহারায় রয়েছেন। ফলে সীমান্তে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তেঁতুলবাড়ীয়া সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে থেকে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিহত করছে। একই সঙ্গে তাঁরা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছেন বলেও জানান।
স্থানীয় মো. হাফিজুল ইসলাম বলেন, ‘বিএসএফ অন্যায়ভাবে কাঁটাতার পার করে দেওয়ার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব। আমরা যেকোনো পরিস্থিতিতে সব সময় বিজিবি সঙ্গে রয়েছি। তা ছাড়া আমরা জানি, বিএসএফরর মনে কোনো দয়ামায়া নেই। কাঁটাতার পার করে দিয়েই তারা গেট মেরে দেয়। আমরা চাই বিএসএফ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করুক।’
রাতে সীমান্ত পাহারায় থাকা মো. সোহান আলী বলেন, ‘আমরা কোনোভাবেই পুশ ইন মেনে নেব না। আইনগত প্রক্রিয়া ছাড়া অনুপ্রবেশ গ্রহণযোগ্য নয়।’
মো. সেলিম রেজা বলেন, ‘বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তারা যেকোনো অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে।’
মো. আব্দুর রহমান বলেন, ‘সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকা প্রশংসনীয়। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে পুশ ইন প্রতিহত করছে।’
এ বিষয়ে তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি সীমান্ত নিরাপত্তায় সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে