মেহেরপুরের মুজিবনগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় আলম হোসেন (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার তারানগর গ্রামে এই ঘটনা ঘটে। আলম ওই গ্রামের আকবত আলীর ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গতকাল রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন আলম হোসেন। রাতের কোনো একসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অজ্ঞাত কয়েকজন হানা দেয় তাঁর বাড়িতে। ঘরের দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে আলমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত হওয়ার পরই ঘটনাস্থল ছেড়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি সাইফুল আলম বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে তাঁর সঙ্গে এলাকার কারও শত্রুতা আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত চলছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
স্থানীয় লোকজন জানান, আলম এলাকার চিহ্নিত চোরাকারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। চোরাকারবারির টাকা ভাগাভাগি অথবা অন্য কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে তাঁদের ধারণা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে