
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে ইউপি সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্যরা।
অভিযোগ রয়েছে, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফের চালের ভাগ দাবি করেন জামায়াতের নেতা-কর্মীরা। দাবি পূরণ না হওয়ায় তাঁরা ইউপি সদস্যদের ওপর হামলা চালান।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন, সরকার দরিদ্র মানুষের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। জামায়াতের নেতা-কর্মীরা সেই চালের ভাগ দাবি করেন। ভাগ না দেওয়ায় তাঁরা ইউপি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। পরে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তাঁরা চলে যান।
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুজাউদ্দিন বলেন, ‘দুস্থদের জন্য বরাদ্দ চাল জামায়াত নেতাদের না দেওয়ার কারণেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের লোকজন সেখানে গিয়ে বলেছে, যারা প্রকৃতভাবে চাল পাওয়ার যোগ্য, তাদের যেন দেওয়া হয়। হতদরিদ্ররা যাতে চাল পায়, সেটাই আমরা চাই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে জানতে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে