
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় তিন দিনব্যাপী এক দোয়া মাহফিলে অংশ নিতে এসে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে লাক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাক মিয়া কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া বাঘাইকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি মানিকগঞ্জ দরবার শরিফের একজন মুরিদ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় ৪৫তম তিন দিনব্যাপী দোয়া মাহফিল চলছিল। শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের দ্বিতীয় দিনে সন্ধ্যায় মাহফিলস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাক মিয়া।
স্থানীয় ও আয়োজকেরা জানান, অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোক আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়।
পরবর্তী সময়ে রাত ৮টার দিকে মাহফিল প্রাঙ্গণেই তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তাঁর নিজ গ্রাম কুমিল্লার হোমনায় স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে