
মানিকগঞ্জের সাটুরিয়ায় জন্মনিবন্ধন সনদের জন্য ১০ হাজার টাকা দাবির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তা রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার বালিয়াটির বাসিন্দা আমছের আলী (৬৫) নামে ব্যক্তি ছেলের জন্মসনদের জন্য গেলে ইউপি সদস্য মো. আবুল হোসেন ও মহিলা উদ্যোক্তা মোছা. রোকসানা আক্তার যোগসাজশে তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। পরে সাড়ে ৯ হাজার টাকা দিয়ে ছেলের জন্মসনদ নেন তিনি। এ ঘটনায় গতকাল রোববার ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে