
ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশের ৩৬ কিলোমিটারে থাকবে ৬০০ পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বারবারিয়া থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট এবং সাভারের হেমায়েতপুরসংলগ্ন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা সেতু এলাকা থেকে পাটুরিয়া-আরিচা ঘাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২৩ জেলার মানুষজনের যোগাযোগের মাধ্যম মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজীরহাট নৌপথ। পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌপথ দুটিতে যানবাহন ও যাত্রীদের চাপ অর্ধেকের নিচে নেমে এলেও ঈদ মৌসুমে ভিড় বেড়ে যায় কয়েকগুণ।
মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ মৌসুমে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে যানবাহনগুলো ঘাট এলাকায় পৌঁছায়। যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশ দলগতভাবে সমন্বয় করে কাজ করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে টহল টিম। জন নিরাপত্তা ও পাশাপাশি ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা।
ঈদযাত্রা নিশ্চিত করতে এর মধ্যেই মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন ঢাকা-আরিচা মহাসড়ক ও ঘাট এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিসি, পরিবহন শ্রমিক-মালিক, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এজিএম আব্দুস ছালাম জানান, ঈদযাত্রায় যাত্রী-যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট রুটে ৬টি ছোট-বড় ফেরি দিয়ে পারাপারের জন্য নদীপথ ও ফেরিঘাট এলাকা প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, মহাসড়ক এলাকায় কেউ যেন চাঁদাবাজি এবং অতিরিক্ত মূল্যে যানবাহন ও নৌযানের টিকিট বিক্রি করতে না পারে এ বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন যানবাহন এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো যানবাহন যেন নৌপথ এবং সড়কপথে চলাচল করতে না পারে এর জন্য পুলিশের সদস্যরা সাদাপোশাকে মাঠে থাকবে। ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে