
মানিকগঞ্জের দৌলতপুরে ৭৯৫ ভুয়া জন্মনিবন্ধনের তথ্য ফাঁস করায় চরকাটারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ সেলিম মোল্লা।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরকাটারীতে নতুন যোগ দেওয়া সেলিম জন্মনিবন্ধন নিয়ে আগে হওয়া অনিয়মের তথ্য প্রশাসন ও সাংবাদিকদের জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর জিয়নপুর ইউনিয়নের জৈন্তা সেতুতে মুখোশ ও মাস্ক পরা তিন ব্যক্তি সেলিমকে আটক করে হুমকি দেন।
প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লা বলেন, ‘আমি চরকাটারী ইউনিয়নে অবৈধভাবে ৭৯৫টি জন্মনিবন্ধন হওয়ার তথ্য ফাঁস করি। সেই ক্ষোভে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম বলেন, ‘আমি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে