
মানিকগঞ্জের সিঙ্গাইরে বাস ও ট্রাকের সংঘর্ষে মো. বিল্লাল (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের সহকারীসহ বাসের চার যাত্রী।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুরগামী শুকতারা পরিবহনের একটি বাস ও মানিকগঞ্জমুখী একটি ট্রাক কাশিমনগর এলাকায় এসে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক বিল্লাল নিহত হন।
আহতদের মধ্যে রয়েছেন ট্রাকের সহযোগী রতন (৩০) এবং বাসের যাত্রী প্রকাশ মণ্ডল (২৭), মিনার (৫৫), মাসুদ (২৫) ও আনোয়ার (২৬)। তাঁদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে