অসময়ে বাড়ছে মানিকগঞ্জের ঘিওরের ইছামতী, পুরাতন ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানি। এসব নদীর পাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের আতঙ্ক। বসতবাড়ি, ফসলি জমি যেকোনো সময় নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
সদ্যবিগত বর্ষায় ভাঙনের ফলে নদী গর্ভে চলে গেছে প্রায় অর্ধশত বসতভিটা, ব্রিজ, কালভার্ট, ফসলি জমি, শত বছরের ঐতিহ্যবাহী গরুর হাটসহ বেশ কয়েকটি স্থাপনা। ইছামতী শাখা নদীর ভাঙনের শিকার বড় রামকান্তপুর কুঠিবাড়ি এলাকার ২৬টি পরিবার। এর ফলে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা। এর মধ্যেই নতুন করে বাড়ছে পানি।
সরেজমিনে দেখা যায়, ঘিওর সদর ইউনিয়নের পঞ্চরাস্তা এলাকায় পুরাতন ধলেশ্বরী নদীর উত্তর পাড়ে ভাঙনে কমপক্ষে ১৫টি বসতবাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় হুমকির মুখে আছে সরকারি খাদ্য গুদাম ও শ্মশানঘাট। শ্রীধরনগর, কুস্তা, মাইলাগী, ঘিওর পূর্বপাড়া, ঘিওর নদীর উত্তর পারের বাজার এবং ব্রিজসহ ১২-১৩টি প্রতিষ্ঠানও ঝুঁকিতে।
নদীর ভাঙনে শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মধ্যে রয়েছে কুস্তা কফিল উদ্দিন দরজি উচ্চবিদ্যালয়, কুস্তা ব্রিজ, ঘিওর-গোলাপনগরের রাস্তা, ব্যাপারীপাড়া কবরস্থান, রসুলপুর গ্রাম ও সেখানকার কবরস্থান।
জাবরা গ্রামের মো. আজিম মিয়া বলেন, ‘অসময়ে নতুন করে ভাঙনে আমার মতো আরও অনেকেই ফসলি জমি হারাচ্ছেন। ইতিমধ্যে কালীগঙ্গা নদীর ভাঙনে আমার ২ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’
ইছামতী নদীর ভাঙনের শিকার মহাদেব শীল, বক্কার মিয়া, মো. মোস্তফা কামাল ও পারুল আক্তার জানান, ‘পোলাপান লইয়া সব সময় ডরের মধ্যে থাকি। রাইত একটুও ঘুমাইতে পারি না। কহন না জানি নদী সব লইয়া যায়। আমাগো বসতবাড়ি ভাঙন রোধে সরকারের সাহায্য চাই।’
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘হঠাৎ পানি বাড়ার সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি পানি উন্নয়ন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। ইতিমধ্যে ঘিওর হাট, কুস্তা ব্রিজ ও খাদ্য গুদাম, শ্মশান, মন্দির ভাঙনের কবল থেকে রক্ষায় জিও ব্যাগ ফেলা, বাঁধ ও সংস্কারসহ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়েছে।’
ভাঙন রোধের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘আপাতত সাড়ে আট হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া কুস্তা বেইলী ব্রিজে গাইড ওয়ালসহ জিও ব্যাগ ফেলা হয়েছে। ইতিমধ্যে ২ কোটি ৫০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ভাঙনরোধে তিনটি প্রকল্পের মাধ্যমে ধলেশ্বরী নদী পুনঃখনন কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।’
সেপ্টেম্বরেও ঘিওর উপজেলার ইছামতী, পুরাতন ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানি অসময়ে বৃদ্ধিতে ভাঙনের ঘটনা ঘটে।

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৫ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে পুলিশের ব্যর্থতাও রয়েছে। এ মন্তব্য করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। গতকাল রোববার রাতে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে
২৩ মিনিট আগে