
‘সজীবুল কো, আমার মনি কো, আমার মনিরে গ্রামের মানুষ কত ভালোবাসত। এত ভালো মনি ছিল আমার। স্বামী-সন্তান দুজন মানুষই মরে গেল। ইনকামের মানুষ ফুরোই গেল। আমার এখন কিডা ইনকাম করে খাওয়াবি।’
আজ শনিবার (২৮ ডিসেম্বর) আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন চাঁদপুরে জাহাজে খুনের শিকার হওয়া সজিবুলের মা নাজমা বেগম (৪০)।
একদিকে সন্তানের মৃত্যু, অন্যদিকে স্বামীকে হারানোর বেদনা, সব মিলিয়ে তিনি এখন পাগলপ্রায়। ছেলে ও স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন নাজমা। সজিবুলের মায়ের কান্না কিছুতেই থামছে না।
মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়ায় বাবা-ছেলের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা। পরিবারের বাকি সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রাম।
সজিবুলের স্বজনরা জানায়, দাউদ মোল্যার সংসার ছিল সীমিত আয়ের। তিন ছেলের মধ্যে বড় ও মেজ ছেলে জাহাজে চাকরি করতেন। বাবা দাউদ মোল্যা ক্ষুদ্র ব্যবসা করতেন। সজীবুল জাহাজে চাকরির আয়ের একটা অংশ বাড়িতে পাঠাতেন। বাবা-ছেলের উপার্জনে কোনো রকমে চলছিল সংসার। কিন্তু এখন আর তাঁদের আয় বাড়িতে আসবে না। দুই দিনের ব্যবধানে সে সংসার যেন ভেঙে পড়েছে।
২৪ ডিসেম্বর চাঁদপুরে জাহাজে খুন হওয়া সাতজনের মধ্যে একজন গিজার পোস্টে চাকরি করা সজিবুল ইসলাম। ২৬ ডিসেম্বর তাঁর অসুস্থ বাবা দাউদ মোল্যাও মারা গেছেন।
স্বজনেরা বলেন, নিম্নবিত্ত পরিবারের ছেলে ছিল সজীবুল ইসলাম। তাঁকে ঘিরেই সব স্বপ্ন ছিল মায়ের। একদিন জাহাজের বড় পদে চাকরি করবে সে। সে স্বপ্ন নিমেষে শেষ হয়ে গেছে।
সজীবুলের বড় ভাই রকিবুল ইসলাম বলেন, ‘প্রথমে ভাই, পরে বাবা মারা গেলেন। পরিবারটা শেষের পথে। আমি ছোট চাকরি করি। অনেক স্বপ্ন ছিল, সবাই মিলে পরিবারের পাশে দাঁড়াব। এখন তো সব শেষ। কেন মারল এমন করে আমার ভাইকে? কী দোষ করেছিল সে। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচারের দাবি করছি।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে