মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো গাছ এখন পথচারীদের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। মরে যাওয়া শতাধিক গাছ অপসারণের উদ্যোগ না থাকায় শুকনা ডালপালা এখন ভেঙে পড়ছে সড়কের ওপর। তাতে নানা সময় দুর্ঘটনা ঘটছে।
উপজেলার সব্দালপুর থেকে জারিয়া পর্যন্ত দুই কিলোমিটার সড়কের দুই পাশে সৌন্দর্য বাড়াতে ১৯৯৬ সালের দিকে বনবিভাগ একটি সমিতির মাধ্যমে বৃক্ষরোপণ করে। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে ইপিল, রেইনট্রি, কড়ই, শিশু, মেহগনিসহ বিভিন্ন জাতের গাছ। বর্তমানে এ সড়কে দুই শতাধিক গাছ মরে গেছে। ঝড় বা বাতাসে এসব গাছের ডালপালা রাস্তায় পড়ে যায়।
উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক আবজাল মোল্যা বলেন, ‘আমার অধিকাংশ জমি রাস্তার পাশে। রাস্তার পাশের অনেক গাছ দীর্ঘদিন ধরে শুকিয়ে মরে গেছে। এসব গাছের ডালপালা প্রতিনিয়ত ভেঙে পড়ছে রাস্তায়। ইতিমধ্যে তাতে অনেকে আহত হয়েছে। এ গাছগুলো কাটা খুবই জরুরি হয়ে পড়েছে।’
নোহাটা গ্রামের রইচ উদ্দিন বলেন, ‘আমি প্রতিনিয়ত এ পথে মাগুরা যাতায়াত করি। প্রায় প্রতিদিন সকালে এ পথে মাগুরা যাই, রাতে বাড়ি ফিরি। অনেক দিন ধরে দেখছি রাস্তায় শুকনো গাছের ডালপালা পড়ে থাকে। ঝুঁকি নিয়ে এ রাস্তায় আমাদের চলতে হয়। অনেক গাছ শুকিয়ে গেছে, তাই এসব গাছ কাটা খুবই জরুরি।’
গাছ লাগানোর সময় গঠিত বনায়ন সমিতির সদস্য আলাম মোল্যা বলেন, ‘এ বিষয়ে আমরা সমিতির পক্ষ থেকে বনবিভাগকে বেশ কয়েকবার অবহিত করেছি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম বলেন, ‘শ্রীপুর উপজেলার সব্দালপুর থেকে জারিয়া পর্যন্ত দুই কিলোমিটার সড়কে রাস্তার দু’পাশে সড়কের সৌন্দর্য রক্ষার্থে ১৯৯৬ সালের দিকে বনবিভাগ একটি সমিতির মাধ্যমে বৃক্ষরোপণ করে। এ দীর্ঘ সময়ে রাস্তার পাশের অনেক গাছ মরে গেছে। প্রতিনিয়ত এসব শুকনো গাছের ডাল রাস্তায় পড়ে অনেকে আহত হচ্ছে। এ বিষয়ে আমাকে অনেকেই বলেছেন। কিন্তু আইনি জটিলতা থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’
এ বিষয়ে সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘এ রাস্তায় অনেকগুলো গাছ মরে গেছে। এসব গাছের কারণে জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আশা করি, বনবিভাগের সঙ্গে কথা বলে খুব দ্রুত এ সমস্যার সমাধান করতে হবে।’
তবে এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিত তদন্ত করে তারপর বক্তব্য দেবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে মাগুরা বন বিভাগ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে