
নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় বাংলা বর্ষ বরণ-১৪৩৩ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহমদ, জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদ, পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন শামীম কবিরসহ মাগুরার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাগুরা শহর প্রদক্ষিণ শেষে শহরের নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতার মনোরঞ্জন করেন মাগুরা শিল্পকলা একাডেমিসহ স্থানীয় শিল্পীরা।

এ ছাড়াও পয়লা বৈশাখ উপলক্ষে নোমানী ময়দানে আয়োজিত দুই দিনব্যাপী মেলায় ১৫টি স্টল অংশ নিয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষ উপলক্ষে পালন করছে নানা কর্মসূচি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে