
মাগুরার শ্রীপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রীপুর ও ঝিনাইদহের শৈলকূপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১২টি পাটের গুদামঘর, গুদামে থাকা ৬ হাজার ৬৫০ মণ পাট, অন্যান্য ফসল ও একটি রান্নাঘর পুড়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি পাটের গুদামঘর, গুদামে থাকা ৬ হাজার ৬৫০ মণ পাটসহ অন্যান্য ফসল ও একটি রান্নাঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামের পাটব্যবসায়ী বিমল চন্দ্র কুণ্ডু বলেন, ‘আজ সকালের দিকে জানতে পারি গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ছুটে এসে দেখি আমার সব পুড়ে শেষ হয়ে গেছে।’
শ্রীপুর উপজেলার চাকদাহ গ্রামের পাটব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, ‘আমরা অধিকাংশ ব্যবসায়ী ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করছি। এখন কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করব আর কীভাবেই বা সংসার চালাব বুঝতে পারছি না।’
এ বিষয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মোহম্মদ আলী সাজ্জাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দীর্ঘ আট ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অপরদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ শনিবার সন্ধ্যায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনসহ অন্য জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জানান, ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনের পরামর্শ দেন। একই সঙ্গে আগুনের ঘটনায় তাৎক্ষণিক পানির ব্যবস্থা করার জন্য গুদামের পাশে পাম্প স্থাপনের আশ্বাস দেন তিনি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে