
মাগুরার মহম্মদপুর উপজেলায় ধানখেতে সেচ দিতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা দেলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সোহেল রানা (৩২) ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে সোহেল রানা ধানখেতে সেচ দেওয়ার জন্য জন্য বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন সোহেল রানা নিজের জমিতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের জিআই তারে বিদ্যুতায়িত হয়ে পড়ে রয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল রানার বাবা আব্দুল গফুর মোল্যা বলেন, ধান খেতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। তাই বৈদ্যুতিক ফাঁদ পেতেছিল। অসাবধানতাবশত সেই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মারা গেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মুন্সী বলেন, নিজের তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন কৃষক সোহেল রানা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে