মাগুরা সদর উপজেলার বেরইলপলিতা গ্রামে বন্ধুদের ছুরিকাঘাতে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র গোলাম রসুল (১৬) বেরইলপলিতা গ্রামের কাজী রওমোতের ছেলে। সে রসুল গঙ্গারাম কালীপ্রসন্ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে শিক্ষার্থী।
আজ এই ঘটনায় মাগুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কাজী রওমোত মামলার বাদী হয়েছেন। তবে আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সদর থানা-পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, খুন হওয়া গোলাম রসুলের বাবা কাজী রওমোত স্থানীয় বাজারে একটি চায়ের দোকানি। মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিটে বাবার চায়ের দোকান থেকে রসুল বাড়ির দিকে রওনা হয়। বেরইলপলিতা দক্ষিণপাড়ায় নুর আলমের পাকা রাস্তার পাশে রসুলের কয়েকজন বন্ধু তাকে ডাকলে সে তাদের সঙ্গে যায়। এরপর কথা-কাটাকাটি হয় ইন্টারনেট ভিত্তিক গেম ফ্রি ফায়ার নিয়ে। এই সকল বন্ধুদের সঙ্গে ইতিপূর্বে মোবাইল গেম নিয়ে তার বিরোধ ছিল বলে তার পরিবার জানিয়েছে। যে কারণে ঘটনার দিন বন্ধুরা তাকে প্রথমে মারধর করে, এরপর বন্ধুদের মধ্যে কেউ একজন গোলাম রসুলের বুকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে। এত ঘটনাস্থলেই সে মাটিতে পড়ে যায়।
এজাহারে আরও বলা হয়, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আসামি করা হয়েছে। যাদের ভেতরে প্রধান অভিযুক্ত করা হয়েছে ওই এলাকার শহিদুল মিয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র সজীব মিয়াকে। উল্লেখ করা হয় এক সপ্তাহ আগে মোবাইলে গেম খেলা নিয়ে কথা-কাটাকাটি হয় রসুলের সঙ্গে। রসুলের বন্ধু সজীব বিভিন্ন সময়ে রসুলকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল মোবাইল গেম নিয়ে। কারণ হিসাবে দেখানো হয় রসুল তার বন্ধু সজিবের মেইল আইডি ব্যবহার করে তার নিজের মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলতো। এরই জের ধরে অন্যদের সঙ্গে নিয়ে তাকে খুন করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধে গোলাম রসুলকে খুন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি।
জয়নাল আবেদীন আরও বলেন, ওই এলাকায় গতকাল রাত থেকে পুলিশ মোতায়েন করা আছে। যাদের আসামি করে নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন তারা প্রায় সবাই রসুলের সহপাঠী। মরদেহের ময়নাতদন্ত বুধবার তিনটায় সম্পন্ন হয়েছে। এরপর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৩২ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে