প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গোৎসের বিজয়া দশমীর পরদিন মধুমতি নদীতে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতার। আজ সোমবার মাগুরার মহম্মদপুর ঝামা বাজার মধুমতি নদীতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিন দুপুর থেকে ঝামা এলাকায় নদীর দুই পাড়ে চরঝামা, দেউলি, দিগমাঝি, আড়মাঝি ও হরেকৃষ্ণপুর এলাকার হাজার হাজার দর্শকের ঢল নামে। দুই তীরে আনন্দঘন ও উৎসবমুখর মেলা বসে। মেলায় দোকান-পাট ও বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। নৌকা বাইচ উপলক্ষে পথে পথে শোভা পেয়েছে বাহারি তোরণ।
মেলায় পার্শ্ববর্তী ফরিদপুর, নড়াইল, রাজবাড়ি, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে প্রচুর দর্শক আসেন। অনেকে আবার ঢাকা-চট্টগ্রাম থেকে এসেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মেলা কমিটির সভাপতি রেজাউল করিম চুন্নু বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে নৌকা বাইচ শুরু হয়। চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারা বইঠা টানেন হেলে দুলে। আটটি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে