মহম্মদপুর (মাগুরা): 'শুনছি সরকার ঘর বানাই দিচ্ছে। বড়লোকরা সেই ঘর পাচ্ছে। আমি গরিব। স্বামী সন্তান নেই। থাকি অন্যের বাড়িতে। আপনারা সরকাররে একটু কবেন, আমারে যেন একটা ঘর বানায় দেয়। আমি যেন সেই ঘরে শুয়ে মরতে পারি'। এভাবেই আক্ষেপ করে জীবনের শেষ ইচ্ছের কথা বলেন মাগুরার খালিয়া গ্রামের ষাটোর্ধ্ব সূর্য বেগম।
সূর্য বেগমের স্বামী মারা গেছেন প্রায় ২৫ বছর আগে। তিনি এখন হতদরিদ্র মানুষ। মানুষের দ্বারে দ্বারে হাত পেতে চলে জীবন। স্থানীয় শহিদ মিয়া নামে এক কৃষক দয়াপরবশ হয়ে তাকে বাড়িতে থাকতে দেন। শহিদের পরিবারেও পাঁচ জন সদস্য। নিজেরই টানাটানির সংসার। সূর্য বেগম সারাদিন পাড় গ্রাম ঘুরে ভিক্ষা করেন।
এই প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় কান্নাজড়িত কণ্ঠে সূর্য বেগম বলেন, স্বাধীনতার ১৪ বছর বয়সে বিয়ে হয় তার। স্বামী মারা গেছেন প্রায় ২৫ বছর আগে। ছেলে, মেয়েও নেই। সারাদিন পায়ে হেঁটে, রোদে পুড়ে বাড়ি বাড়ি ভিক্ষা করি। অতি কষ্টে জীবন চলছে। এখন বয়সের ভারে চোখেও কম দেখছেন। ইদানীং সমস্যা বেড়ে যাওয়ায় ভিক্ষা করতেও বের হতে পারছেন না। সরকারি একটা ঘর পেলে সেখানে গিয়ে থাকতে চান। অন্তত বাকিটা জীবন নিজের একটা ঘর থাকলো! সেখানেই খেয়ে না খেয়ে কাটাতে চান তিনি।
৬৫ বছরের সূর্য জানান, বছরের পর বছর এলাকার চেয়ারম্যান মেম্বারদের কাছে ধরণা দিয়ে জুটেছে বিধবা ভাতার কার্ড। প্রতিমাসে যে টাকা পান তা দিয়ে ওষুধপথ্য কিনতেই ফুরিয়ে যায়। ফলে পেট চালাতে ভিক্ষা করা ছাড়া উপায় নেই তার।
এলাকাবাসী বলেন, গরীব অসহায় নারী সরকারি ঘর পাওয়ার যোগ্য। প্রায় ১০ বছর ধরে মানুষের ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করছেন সূর্য। এলাকায় তো ভালো আয়-রোজগার আছে এমন লোকেরাও ঘর পেয়েছে। অথচ এই গরীব অসহায় নারী কপালে ঘর জোটেনি।
এ ব্যাপারে জানতে চাইলে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার শিকদার মিজানুর রহমান বলেন, অসহায় এই নারীকে সরকারি ঘর দেওয়া হবে। প্রথম পর্যায়ে ঘর দেওয়া শেষ। নতুন করে ঘর দেওয়া শুরু হলে বৃদ্ধাকেই আগে দেওয়ার চেষ্টা থাকবে বলে আশ্বাস দেন তিনি।
শিগগিরই সূর্য বেগমকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে