
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সপ্তম দিনের সাক্ষী শুনানি হয়নি। আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা থাকলেও ঢাকা মেডিকেলের দুজন চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আগামীকাল (বুধবার) আবারও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগেও ওই দুজন চিকিৎসক আদালতে হাজির হননি। এ পর্যন্ত ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে জেলা কারাগার থেকে সব আসামিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে হাজির করা হয়।
জানতে চাইলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল সাংবাদিকদের জানান, ৭ম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দুজন চিকিৎসকের সাক্ষ্য নেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তাঁরা আদালতে না আসায় আগামীকাল আবারও দিন ধার্য করেছেন আদালত। এর আগেও দুবার তলব করার পরও চিকিৎসকেরা আসেননি। আজ (মঙ্গলবার) তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য প্রসেস (গ্রেপ্তারি পরোয়ানা) দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুর মা আয়েশা আক্তার বাদী হয়ে ৮ মার্চ মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৪ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে