
মাদারীপুরে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামের এক পথচারী শিশু নিহত হয়েছে। এই ঘটনায় মিম কাজী (১২) নামের আরেক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা প্রাইভেট কারটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া কাজী একই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। গুরুতর আহত অপর শিশু মিম কাজী একই এলাকার মামুন কাজীর মেয়ে।
পুলিশ, নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কাছেই রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া কাজী মারা যায়।
আহত মিম কাজীকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রাইভেট কারটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকা ১৫-১৬ বছর বয়সী একজনকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গাড়ির চালকসহ প্রাইভেট কারে থাকা যাত্রীরা সবাই মাতাল ছিল এবং তাদের সবার বয়স ১৫-১৬ বছরের মধ্যে। তবে গাড়িতে থাকা আরও তিনজন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আদিল হোসেন বলেন, ‘স্থানীয় বাসিন্দারা গাড়িচালকসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে