
মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সদর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান সামান্তা ট্রেডার্সের মাধ্যমে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মধ্যে কলা, পাউরুটি ও ডিম বিতরণ করা হয়।
খাবার গ্রহণের কিছুক্ষণ পরে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে ১৭ জন শিক্ষার্থীকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছয়জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে মাদারীপুর জেলা প্রশাসনের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন। এ সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করা হয়। এই ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ ছাড়া বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেখতে যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জ্বালানি তেল না পেয়ে গোপালগঞ্জে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার শহরের মান্দারতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে তারা।
২ মিনিট আগে
আধুনিক ঢালিউডের প্রথম সুপার স্টার, বাংলাদেশের সিনেমার রাজপুত্র ও সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মুহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৪ মে দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো...
২৪ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় অজ্ঞাতনামা অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম মারুফ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (বহিষ্কৃত) মাহি চৌধুরী অর্ণব...
৪৩ মিনিট আগে