
দিন গুনছে শিবচরবাসী। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন শেষে ২৬ জুন সকাল থেকেই সেতুর ওপর দিয়ে পদ্মা পার হবেন তাঁরা। থাকছে না আর ঘাটের দুর্ভোগ। বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে ঢাকা গিয়ে নামবেন, এমন প্রত্যাশা শিবচরবাসীর।
শিবচরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপ করে জানা যায়, পদ্মা সেতু চালু হলে মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটেই রাজধানী ঢাকায় পৌঁছাতে পারবেন তাঁরা। পথে নামতে বা গাড়ি পরিবর্তনের প্রয়োজন হবে না যাত্রীদের। এটাই সবচেয়ে বড় পাওয়া বলে জানান তাঁরা।
ষাটোর্ধ্ব আয়শা বেগম বলেন, সেতু চালু হওয়ার অপেক্ষায় আছি। চিকিৎসার জন্য প্রায় ঢাকা যেতে হয়। লঞ্চ-ফেরিতে ওঠা-নামা করে আর পেরে উঠি না। শরীর অসুস্থতা বোধ করলেও এ জন্য ঢাকা যাওয়া সহজে হয়ে উঠে না। সেতু চালু হলে নিয়ম করে ডাক্তার দেখাতে পারব। পদ্মা সেতুর কারণে বয়স্ক রোগীদের চিকিৎসার জন্য বিরাট উপকার হবে।
আনোয়ারা বেগম নামের আরেক নারী বলেন, ‘শিবচর থেকে ঢাকার দূরত্ব খুব বেশি না। শুধুমাত্র পদ্মা নদীর কারণেই আমরা ঢাকা থেকে পিছিয়ে আছি। প্রয়োজনেও অনেক সময় যেতে পারি না। পদ্মা পারাপার কঠিন হয়ে পরে। সেতু চালু হলে মানুষের ঢাকা যাওয়ার দুর্ভোগ থাকবে না। এক গাড়িতেই পৌঁছাতে পারবে ঢাকায়।’
মোসলেহ আলম চৌধুরী নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, বয়স হয়ে গেলে গ্রামে যেতে মন আনচান করে। পদ্মার কারণেই মন চাইলেও যেতে পারি না। সেতু চালু হলে গভীর রাতেও গ্রামের বাড়িতে আসা যাবে। শিবচরবাসীর জন্য রাজধানী ঢাকা থাকবে হাতের মুঠোয়।
জানা গেছে, পদ্মা সেতুর সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে। ভাঙ্গা থেকে ঢাকা যেতে এক্সপ্রেসওয়েতে পথে কোথাও কোনো গাড়ির থামতে দেওয়া হবে না। পদ্মা সেতু চালু হলে ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকায় পৌঁছাতে বিরামহীনভাবেই একটানা পৌঁছানো সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর সঙ্গে রাজধানী ঢাকা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাঙ্গা পর্যন্ত সহজ যোগাযোগের জন্য ২০১৬ সালে এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ শুরু হয়। প্রায় ১১ হাজার ৩ কোটি টাকা ব্যয় এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষে ২০২০ সালের মার্চে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় দীর্ঘতম এই সড়কটি। এই এক্সপ্রেসওয়ে রয়েছে সব মিলিয়ে ২৫টি সেতু, ২৩ টি ফ্লাইওভার, ১৯ টি আন্ডারপাস, ৫৪ টি কালভার্ট এবং চারটি রেলওয়ে ওভারপাস।
এ ছাড়া এক্সপ্রেসওয়ের জন্য আলাদা করে রয়েছে দুটি টোলপ্লাজা। ছোট যানবাহন চলাচলের জন্য রয়েছে পৃথক দুটি লেন। ফরিদপুরের ভাঙ্গা থেকে শিবচরের পাঁচ্চর পর্যন্ত এক্সপ্রেসওয়ে রয়েছে ২০ কিলোমিটার। এরপর জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক এবং মাওয়া থেকে যাত্রাবাড়ী ইন্টারসেকশন পর্যন্ত এক্সপ্রেসওয়ের দূরত্ব ৩৫ কিলোমিটার। ৬ লেনের এক্সপ্রেসওয়েটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন (পশ্চিম)।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ নিয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, সেতু চালু হলে শিবচরবাসীর জন্য ঢাকা যেতে বেশি সময় লাগবে না। নির্বিঘ্নে যাতায়াতের জন্য বড় মাইলফলক এই পদ্মাসেতু। তা ছাড়া সেতুকে কেন্দ্র করে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এই অঞ্চল।
এই সম্পর্কিত পড়ুন:

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে