
মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পাঁচ্চর গোলচত্বরসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয়দের ভাষ্য, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর লাশের একাধিক অংশ লাইনের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নিহত ব্যক্তি মধ্যবয়স্ক পুরুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে চেনার উপায় নেই। মনে হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, ট্রেনে কাটা পড়েই ওই ব্যক্তি মারা গেছেন। লাশ চেনার উপায় নেই। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে